ঢাকা | বঙ্গাব্দ

প্রবাহে কম্পিউটার ও আইটি ফাউন্ডেশন কোর্সের সমাপনী, সনদ পেলেন ২৭ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
প্রবাহে কম্পিউটার ও আইটি ফাউন্ডেশন কোর্সের সমাপনী, সনদ পেলেন ২৭ শিক্ষার্থী ছবির ক্যাপশন: Collected
ad728

প্রবাহে কম্পিউটার ও আইটি ফাউন্ডেশন কোর্সের সমাপনী, সনদ পেলেন ২৭ শিক্ষার্থী


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ঐতিহ্যবাহী প্রবাহ কোচিং সেন্টার কতৃক পরিচালিত PROBAHA IT institute -এর উদ্যোগে আয়োজিত “Basics Computer  & IT Foundation Course-26” সফলভাবে সম্পন্ন হয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে গত ১২ জুন শুরু হওয়া এ কোর্সের চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট।


গত সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এক অনুষ্ঠানে কোর্সের চূড়ান্ত ফলাফল পর্যালোচনা শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে কোর্সে অংশ নেওয়া ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ফলাফল অর্জনকারী ৬ জনকে সম্মাননা ক্রেস্ট এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।


কোর্স সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে মৌলিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে টেকনোলজির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কোর্সটি পরিচালনা করা হয়েছে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির অংশ হিসেবে কম্পিউটারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করে আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্য ভবিষ্যতে এ ধরনের দক্ষতাভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণে অনুপ্রেরণা জোগাবে। তারা শিক্ষার্থীদের আগামীর শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য শুভকামনা জানান।


এদিকে, আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এসএসসি/দাখিল-২৭ পরীক্ষার পর আরও বড় পরিসরে আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম নিয়ে দ্বিতীয় কম্পিউটার শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নতুন কার্যক্রমে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে আরও বিস্তৃত সুযোগ রাখা হবে বলে জানানো হয়েছে।


আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিক এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন